অক্টোবর ও নভেম্বর মাসে পরপর দুইবার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো: রাসেল শেখ পিপিএম (বার) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি এস এম শাহাদাত হোসেনের হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো: আল আমিনসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশ উপস্থিত ছিলেন।
কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন জানান, ‘আমি কটিয়াদী মডেল থানায় ২১ সালের ১৪ ফেব্রুয়ারি যোগদান করি। সাবেক আইজিপি ও সংসদ সদস্য নূর মোহাম্মদ স্যারের নির্দেশনা, পরামর্শ ও কটিয়াদীবাসী আমাকে আমার কাজে সহযোগিতা করায় পর পর দ্বিতীয়বার আমি এ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি। এই স্বীকৃতি আমাকে আরো আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’



