মানিকগঞ্জের ঢাকা-পাটুরিয়া মহাসড়কের আড়পাড়া এলাকায় রোবরার বিকালে জেপি গ্রুপ ইন্টারন্যাশনালের অঙ্গ প্রতিষ্ঠান জেপি ফ্লাওয়ার মিলস্ স্থাপনা উদ্বোধন করা হয়েছে।
জেপি গ্রুপ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলী মর্তুজা পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবালয় উপজেলা নির্বাহী কমর্কর্তা মো: জাহিদুর রহমান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান খান, শিবালয় থানার ওসি শাহ নূরে এ আলম, শিবালয় উপজেলার মহিলা ভাইস- চেয়ারম্যান রুনা আক্তার, জেপি গ্রুপের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সধারণ সম্পাদক ও মেটলাইফের-ব্র্যাঞ্চ ম্যানেজার শাহানুর ইসলাম প্রমুখ।