পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর তন্বী আক্তারকে (২৪) গলা কেটে হত্যার ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রোববার তিনজনকে আটক করেছে। তন্বীর লাশ উদ্ধারের ১০ দিন পরে এই তিনজনকে আটক করা হলো। আটককৃতরা হলো- উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছগীর (৪২), ওমরসানী (২৮) ও সাকিব (২৫)।
ছগীর আকন সাংবাদিক কন্যা ঊর্মি হত্যা মামলার একমাত্র চার্জশিটভুক্ত আসামি। ২০১৭ সালের ২১-২৩ জুলাইয়ের কোনো এক সময় শিশু ঊর্মিকে (১০) নৃশংসভাবে হত্যা করে একই এলাকার পরিত্যক্ত বাগানের নালায় লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। ২৩ জুলাই থানা পুলিশ নিহত ঊর্মির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ২৩ জুলাই মঠবাড়িয়া থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ছগীর ও সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেট কামরুল আজাদ শুনানি শেষে ছগিরের এক দিন ও সাকিবের দু’দিন রিমান্ড মঞ্জুর করেন।
মঠবাড়িয়ায় গলা কেটে তরুণী হত্যার ঘটনায় আটক ৩
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর তন্বী আক্তারকে (২৪) গলা কেটে হত্যার ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রোববার তিনজনকে আটক করেছে। তন্বীর লাশ উদ্ধারের ১০ দিন পরে...



