কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে ভাসমান অবস্থায় আলী ইমরান নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশু আলী ইমরান দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের আজিজ মিয়ার বাড়ির দুবাই প্রবাসী জসীম উদ্দিনের ছেলে। মামার বাড়ি বেড়াতে এসে নিখোঁজ হয় সে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ ডিসেম্বর ভাইবোন ও মায়ের সাথে মামার বাড়ি খাইয়ার গ্রামে বেড়াতে আসে আলী ইমরান। ৩১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় সে নিখোঁজ হয়। এলাকায় মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ এলাকার প্রায় ৪০টি বাড়িতে চিরুনি অভিযান এবং তিনটি পুকুরে জাল ফেলে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। গতকাল মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীর মিয়া নামে এক মুসুল্লি ডোবায় ইমরানের লাশ ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
দেবিদ্বারে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে ভাসমান অবস্থায় আলী ইমরান নামে দুই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শিশু আলী ইমরান...



