পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মহারাজ তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষরা। এতে তার বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে জিয়া তালুকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত মহারাজ তালুকদার বুড়িরচর গ্রামের মোতাচ্ছের তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহারাজ তালুকদারের সাথে প্রতিবেশী ইস্কান্দার গংদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে ইস্কান্দার ও তার দলবল সীমানায় একটি নালা থেকে মাটি কাটতে গেলে মহারাজ বাধা দেন। দু’পক্ষের মধ্যে বাগি¦তণ্ডার একপর্যায় ইস্কান্দার হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে মহারাজকে কোপ দেয়। মহারাজ সেই কোপ ঠেকাতে গেলে তার বাম হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মহারাজের জবানবন্দী অনুযায়ী এ ঘটনায় জড়িত থাকায় ইস্কান্দারকে আটক করা হয়েছে। মামলর প্রস্তুতি চলছে।
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের কোপে আঙুল বিচ্ছিন্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মহারাজ তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষরা। এতে তার বাম হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গত ৩ জানুয়ারি...



