নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নয়াদিগন্ত সংবাদদাতা কাজী আনিছুর রহমানের বাবা কাজী আলহাজ্ব মোজাম্মেল হক (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৭ জানুয়ারি) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ভোরে উপজেলার করজগ্রাম কাজীপাড়া গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্র জানায়, কিছু দিন ধরে বার্ধক্য জনিত কারণে তিনি অসুস্থ্ ছিলেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তার ইন্তেকালে নয়া দিগন্ত পরিবার শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



