রাণীনগর উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করেছে নওগাঁর রাণীনগর থানা পুলিশ পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দু`জন এবং মারপিট মামলায় আরো দু`জনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার আবাদপুকুর বাজার এলাকা থেকে সুমন মোল্লাকে (৩১) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন উপজেলার বিষ্ণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মারপিট মামলার আসামি তাছের সরদার (৪০) ও তার ছেলে নয়ন সরদার (১৮) গ্রেফতার করা হয়। এছাড়া রোববার সকালে উপজেলার চকাদিন এলাকা থেকে হেরোইনসহ আব্দুল করিমকে (৩৮) গ্রেফতার করা হয়। গ্রেফতার করিম উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মৃত ছামছুর প্রামানিকের ছেলে।