পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্বিঘেœ পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে এসব জমি দখলের নেপথ্যে সহযোগিতা করার গুঞ্জন রয়েছে জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার ও উচ্চমান সহকারী বজলুর রহমানের বিরুদ্ধে।
সরেজমিন উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারের আলিশ্যার মোড়ে গিয়ে দেখা গেছে, জেলা পরিষদের জমিতে মজবুত পাইলিং দিয়ে অর্ধশতাধিক পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এবং বহু স্থাপনার কাজ চলমান রয়েছে। এদের সাথে কথা বলতে গেলে তারা দাম্ভিকতা দেখিয়ে কথা বলা তো দূরে থাক, নামও বলতে চায়নি। তবে প্রবাসী জাকির হোসেনের স্ত্রী তানিয়া, মামুন হাওলাদারের স্ত্রী হাফিজা বেগম জানান, জেলা পরিষদ থেকে তারা ডিসিআর নিয়েছেন।
এ ব্যাপারে জেলা পরিষদ উচ্চমান সহকারী বজলুর রহমান জোগসাজশের কথা অস্বীকার করে বলেন, ‘একবার নিষেধ করে এসেছি। আবার কাজ শুরু করলে নোটিশ দেয়ার ব্যবস্থা করবো। আমার কোনো বক্তব্য ব্যবহার করবেন না। সার্ভেয়ারের সাথে কথা বলুন।’
জেলা পরিষদের সার্ভেয়ার উৎপল কুমার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সোমবার (৯ জানুয়ারি) সরেজমিন গিয়ে সার্বিক বিষয় দেখে নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রতিবেদন দেবো।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম বলেন, বিষয়টি আমি সবেমাত্র জেনেছি। ডিসিআর যাচাই করা হবে। ডিসিআর থাকলেও পাকা স্থাপনা করার সুযোগ নেই। কেউ অবৈধ স্থাপনা করলে তা ভেঙে দেয়া হবে।
মঠবাড়িয়ায় জেলা পরিষদের জমি দখল করে অর্ধশতাধিক পাকা স্থাপনা
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা পরিষদের কোটি টাকা মূল্যের জমি দখল করে নির্বিঘেœ পাকা স্থাপনা ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে এসব...



