চট্টগ্রামের সাতকানিয়ায় চোরের মারধরে মাটিতে পড়ে গিয়ে এক বৃদ্ধ গৃহকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইউসুফ (৭০)। তিনি খোন্দকার খীল এলাকার বাসিন্দা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার খোর্দ্দ কেঁওচিয়ার খোন্দকার খীল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে শওকত নামের এক ব্যক্তি ঢুকে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় বাড়ির লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন ইউসুফ। পরে সন্ধ্যার দিকে শওকত মুঠোফোনে যোগাযোগ করে তার পাঁচ-ছয়জন সহযোগীকে ঘটনাস্থলে ডেকে আনে। তারা এসে বৃদ্ধ ইউসুফ ও তার পরিবারের সদস্যদের মারধর করে শওকতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তাদের ধাক্কায় ইউসুফ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতকানিয়ায় চোরের মারধরে মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় চোরের মারধরে মাটিতে পড়ে গিয়ে এক বৃদ্ধ গৃহকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইউসুফ (৭০)। তিনি খোন্দকার খীল এলাকার বাসিন্দা। গত সোমবার সন্ধ্যায়...



