শত শত একর জমিতে আখ থাকার পরেও আখের অভাবে বন্ধ হয়ে গেছে জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা চিনিকল লিমিটেডের আখ মাড়াই।

বুধবার দিবাগত রাতে চিনিকলটির আক মাড়াই বন্ধ হয়ে যায়।

জিল বাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রাব্বিক হাসান নয়া দিগন্তকে জানান, ‘বুধবার দিবাগত রাত ১২.৪০ মিনিটে জিল বাংলা চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুম সমাপ্ত ঘোষণা করা হয়েছে’।

তিনি বলেন, মিল জোন এলাকায় এখনো শত শত একর জমিতে আখ থাকা পরেও বন্ধ করতে হলো মাড়াই। কৃষকরা চিনিকলের মিলে আখ না দিয়ে গুড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে আখ। এ ব্যাপারে বারংবার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গিয়েও কাজ হয়নি।

জানা গেছে, গত ২ ডিসেম্বর ২০২২ ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে জিল বাংলা চিনিকলের ৬৫তম মাড়াই মৌসুম উদ্বোধন করেছিলেন। একটানা ৯০ দিনে ৬৮ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মিল কর্তৃপক্ষ।

১১ জানুয়ারি বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে আখের অভাবে বন্ধ করতে হলো মিলের মাড়াই। এবারো লোকসান গুনতে হতে পারে বলে আশঙ্কা করচেন ব্যবসায়ীরা।

এদিকে মিলের এমডি মো: রাব্বিক হাসান, কৃষি মহা-ব্যবস্থাপক আনোয়ার হোসেন ও ডিএম আলাউদ্দিন আহমেদ জানান, ‘আখের অভাবে মিলের মাড়াই বন্ধ ঘোষণা করা হলেও এখনো মিল জোনের তিলকপুর, মাদারচর, চর কালিকাপুর, গোয়োলের চর, মেরুরচর, নান্দিনা, পিয়ারপুর তারাটিয়া সহ অনেক এলাকায় শত শত একর জমিতে আখ রয়েছে।