গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বিনয় মিস্ত্রি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পীড়ারবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, পীড়ারবাড়ি গ্রামের নিত্যানন্দ বল (৪৫) নিজ জমিতে কাজ করতে গেলে পাশের জমির মালিক ব্রজেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে বিনয় মিস্ত্রির সাথে জমির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিনয় মিস্ত্রি তাকে লাঠি দিয়ে আঘাত করে ও জমিতে কাঁদাপানিতে মাথা দাবায়ে রাখে। এ সময় পাশের জমি থেকে অন্য কৃষকরা ছুটে এসে আহতাবস্থায় নিত্যানন্দকে উদ্ধার এবং তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, হত্যা ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
কোটালীপাড়ায় পিটিয়ে হত্যা কৃষককে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বিনয় মিস্ত্রি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার...



