পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সংঘবদ্ধ দুর্বৃত্ত দল রাতের আঁধারে এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে জবাই করে গোশত নিয়ে গেছে। গোশত নেয়ার পর দুর্বৃত্তরা গরুর মাথাটি স্থানীয় হলতা খালে ফেলে রেখে যায়। গত বুধবার গভীর রাতে উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে এর সত্যতা মিলে।
জানা গেছে, বুখইতলা বান্ধবপাড়া গ্রামের কৃষক মজনু রহমান তালুকদারের একটিমাত্র গরু বুধবার সন্ধ্যায় তিনি গোয়ালঘরে বেঁধে রাখেন। রাত শেষে বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখ্ুঁজির পর পার্শ্ববর্তী হলতা নদীর পাড়ে গরুটির মাথা দেখতে পান তিনি।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কৃষকের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মঠবাড়িয়ায় কৃষকের গরু জবাই করে গোশত লুট
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সংঘবদ্ধ দুর্বৃত্ত দল রাতের আঁধারে এক কৃষকের গোয়াল ঘর থেকে গরু চুরি করে জবাই করে গোশত নিয়ে গেছে। গোশত নেয়ার পর দুর্বৃত্তরা...



