পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মধ্যে মারামারির ঘটনায় সুন্দরবন লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো: ইউনুচ এবং কেরানী মশিউরকে আটক করেছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে, কিভাবে ঘটনার সূত্রপাত এবং কিভাবে কী হলো সেসব বিষয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।