ময়মনসিংহের ভালুকায় সদ্য রোপণকৃত বোরো ধান ক্ষেত মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা দক্ষিণ রাংচাপড়া গ্রামে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া গ্রামের আব্দুল কাদের গংদের সাথে রাংচাপড়া মৌজায় ৭২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে পাশের পুরুড়া গ্রামের বাবুল আক্তার হোসাইন গংদের বিরোধ চলে আসছিল। বাবুল আক্তার হোসাইন গংরা কয়েক দিন আগে বিরোধপূর্র্ণ ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। গত রোববার বিকেলে প্রতিপক্ষরা মই দিয়ে সদ্য রোপণ করা ওই ধানক্ষেত নষ্ট করে ফেলেন। এ বিষয়ে রোববার রাতে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভালুকায় বোরো ক্ষেতের সর্বনাশ
ময়মনসিংহের ভালুকায় সদ্য রোপণকৃত বোরো ধান ক্ষেত মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা দক্ষিণ রাংচাপড়া গ্রামে। অভিযোগ ও...



