খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শ্যালিকা সুমাইয়া আক্তার সেতুকে (১৪) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাই সাগরের বিরুদ্ধে।
সোমবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড খেদাছড়া আম বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার সেতু খেদাছড়া আম বাগান এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে। আর অভিযুক্ত সাগর মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নবীনগরের বাসিন্দা আকবর আলীর ছেলে। সম্পর্কে সেতুর দুলাভাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমজাদ হোসেন (তদন্ত) বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।



