শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ নালিতাবাড়ীর বিএনপির তিন নেতাকে গ্রেফতার ও ৩০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা করেছে।
গ্রেফতারকৃতরা হলো- শহর বিএপির যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও নালিতাবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে। সোমবার ভোরে তারাগঞ্জ দক্ষিণ বাজার ও আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েগ্রণ। পরে সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
নালিতাবাড়ী থানার এসআই সাফায়েত উল্লাহ বাদি হয়ে সোমবার (১৬ জানুয়ারি) এ মামলা দায়ের করেন।
একই মামলায় নালিতাবাড়ী উপজেলা, শহর ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো প্রায় ১৮ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হচ্ছেন- নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি অধ্যক্ষ নূরুল আমিন, শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হাসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনূস আলি দেওয়ান. যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়াম্যান হাবিবুর রহমান লিটন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাস তালুকদার রিপন, যুগ্ম আহ্বায়ক আলী আকবর চান্দু, যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার বিদ্যুত সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী। এ ছাড়া আরো অজ্ঞাত ১৮ জনকে আসামি করা হয়েছে।
নালিতাবাড়ী শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার জন্য শতভাগ মিথ্যা, ভিত্তিহীন এ মামলা করা হয়েছে। তিনি গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
মামলার বাদি নালিতাবাড়ী থানার এসআই সাফায়েত উল্লাহ মামলা ও গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।