পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জুয়েল চৌকিদার (৩০) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব গুলিসাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অটোচালক জুয়েল ওই গ্রামের সিদ্দিকুর রহমান চৌকিদারের ছেলে। তার তিনজন সন্তান রয়েছে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে অটোচালক জুয়েল নিজ বাড়ির পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ মেশিন দিয়ে পানি সিঞ্চন করছিলেন। এ সময় অসাবধানতাবশত মেশিনের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর অহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।