খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শ্যালিকা সুমাইয়া আক্তার সেতুকে (১৪) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলা ভাই সাগরের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার বেলছ ইউনিয়নের খেদাছড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া আক্তার সেতু (১৪) মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের মেয়ে। তাকে হত্যার কারণ জানা যায়নি। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুলা ভাই সাগর। সে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগরের বাসিন্দা আকবর আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।