তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সড়কের সাংবাদিক ইউনিয়নের অফিস কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে মো: ইউসুফ আলী (দৈনিক নয়া দিগন্ত) সভাপতি ও শাহাদাত হোসেন (দৈনিক মানবকণ্ঠ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি তালুকদার মোহাম্মদ কামাল (দৈনিক ইনকিলাব), যুগ্ম সম্পাদক নাজমুল হাসান (দৈনিক এই আমার দেশ), দফতর সম্পাদক মো: বাকিবিল্লাহ (দৈনিক বিজয়ের বাণী), অর্থ সম্পাদক জাকির হোসেন (দৈনিক জাগ্রত বাংলাদেশ), প্রচার সম্পাদক মোজাম্মেল হক ও নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট এম ইসহাক বাচ্চু।



