কক্সবাজারের চকরিয়ায় হারবাং ইউনিয়ন পরিষদের রাস্তা নির্মাণে কৃষকলীগ নেতা শহিদুল ইসলামকে চাঁদা দিতে অস্বীকার করায় দফাদার মোহাম্মদ শাহেদ উদ্দিনকে পিটিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার বাদিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
মামলার বাদি শাহেদ উদ্দিন গতকাল শনিবার সকালে সাংবাদিকদের বলেন, মামলা তুলে নেয়ার জন্য চাপ দিচ্ছেন কৃষক লীগ নেতা শহীদ। মামলা তুলে না নিলে তাকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে। এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এর আগে শাহেদ উদ্দিন বাদি হয়ে শহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরো ১০-১২ জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেন।
খবর পেয়ে স্থানীয় দফাদার (গ্রাম পুলিশ) মোহাম্মদ শাহেদ উদ্দিন ঘটনাস্থলে এসে কারণ জিজ্ঞেস করলে তাকে মারধর করা হয় এবং তার গায়ে থাকা সরকারি পোষাকও ছিড়ে ফেলা হয়। এ সময় কাজে নিয়োজিত শ্রমিকদেরকেও তারা মারধর করে।
চকরিয়ায় কৃষকলীগ নেতার হাতে দফাদার প্রহৃত
মামলা করায় হত্যার হুমকি
কক্সবাজারের চকরিয়ায় হারবাং ইউনিয়ন পরিষদের রাস্তা নির্মাণে কৃষকলীগ নেতা শহিদুল ইসলামকে চাঁদা দিতে অস্বীকার করায় দফাদার মোহাম্মদ শাহেদ উদ্দিনকে পিটিয়ে জখম করার ঘটনায় দায়ের করা...



