রামগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের একটি মিলনায়তনে রামগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সর্ব সম্মতিক্রমে ফারুক হোসেনকে সভাপতি ও জাকির হোসেন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মনির হোসেন বাবুল ও সহসভাপতি এ কে এম মিজানুর রহমান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ, সহসম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকা, অর্থ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, দফতর ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তামজিদ হোসেন রুবেল এবং কার্যনির্বাহী সদস্য এস এম বাবুল বাবর, হুমায়ুন কবির পাটোয়ারী ও লক্ষণ মজুমদার।