১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতি গ্রামে।
জানা যায়, মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষপান করা এক কিশোরীকে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থা দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ নেয়ার পথে রাস্তায় কিশোরীর মৃত্যু হয়। মৃত কিশোরী আখি আক্তার কুমারগাতি গ্রামের আইনাল মিয়ার মেয়ে।
কিশোরীর মা বলেন, জয়রামকুড়া হাসপাতালে চিকিৎসা শেষে মেয়েকে বাড়িতে নিয়ে আসি। শিমুল কুমারগাতি গ্রামের চানু মিয়ার ছেলে। আমরা ছেলের পরিবারকে বিয়ের জন্য বললে তারা রাজি না হওয়ায় আখি বিষপানে আত্মহত্যা করে।
এ বিষয়ে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত একজনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
গণধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা
১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতি গ্রামে। জানা যায়, মঙ্গলবার সকালে হালুয়াঘাট উপজেলা...



