মাত্র ১৭ বছর বয়স তানজিলার। সবেমাত্র সে দাখিল পাস করেছে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে অভাবের সংসারের হাল ধরবে। তবে সেই স্বপ্নে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। গত এক মাস ধরে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছে তানজিলা। সেখানে কেবল ভর্তিই আছে, টাকার অভাবে চিকিৎসা
হচ্ছে না তার।
জানা যায়, ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারসংলগ্ন ফরাজী বাড়ির মোহাম্মদ নাছিরের মেয়ে তানজিলা আক্তার। তানজিলার বাবা নাছিরও পরপারে পাড়ি দিয়েছেন প্রায় আট বছর আগে। এরপর থেকে চার মেয়েকে নিয়ে অভাব-অনটনে তানজিলার মা রোকেয়া বেগম সংসার চালাচ্ছেন।
মা রোকেয়া বেগম বলেন, মেয়েকে নিয়ে এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে চোখের সামনে বিনা চিকিৎসায় মেয়েটিকে হারাতে হবে। কথাটি মনে পড়লে চোখ বেয়ে পানি ঝরতে থাকে। দেশে অনেক মানবিক হৃদয়ের বিত্তবান মানুষ আছেন। তাদের মধ্যে অন্তত কয়েকজন মানুষ আমার মেয়ের জন্য এগিয়ে এলে হয়তো ওকে চিকিৎসা করাতে পারব। যে কোনো সহৃদয় ব্যক্তি তানজিলার চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে বা যোগাযোগ করতে পারেন তার মামা হেলাল উদ্দিনের মোবাইল নম্বরে (০১৬২৮-৬৬৫৪৮৪)। এই নাম্বারে (বিকাশ পার্সোনাল) যে কেউ সহযোগিতা করতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন তানজিলার মা রোকেয়া বেগমের ০১৭৪০৮৩৪১৮১ মোবাইল নাম্বারে (বিকাশ পার্সোনাল)। এছাড়া কেউ আগ্রহী হলে সরাসরি ঢাকার মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পঞ্চম তলার ৭ নম্বর বেডে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন।
ক্যান্সার আক্রান্ত তানজিলার চিকিৎসায় সাহায্যের আবেদন
মাত্র ১৭ বছর বয়স তানজিলার। সবেমাত্র সে দাখিল পাস করেছে। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষ করে অভাবের সংসারের হাল ধরবে। তবে সেই স্বপ্নে এখন বড় বাধা...



