জামালপুরের মেলান্দহে ইউনিয়ন সহকারী ভূমি অফিসে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা (তহশিলদার) সানাউল ইসলামকে বদলি করেছে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়। গত রোববার রাতে তার বদলির আদেশ জারি হয়। সানাউল ইসলামকে বদলি করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে।
জেলা প্রশাসক শ্রাবন্তী রায় স্বাক্ষরিত বদলির আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জামালপুর জেলার রাজস্ব বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত অফিসগুলোতে বদলি করা হলো।
সাংবাদিক লাঞ্ছিত করা ভূমি কর্মকর্তা বদলি
জামালপুরের মেলান্দহে ইউনিয়ন সহকারী ভূমি অফিসে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তা (তহশিলদার) সানাউল ইসলামকে বদলি করেছে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়। গত রোববার রাতে তার...



