মানিকগঞ্জের সিংগাইরে দু’টি তালা ভেঙে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন বলেন, মধ্য রাতে কলাপসিবল গেট ও ভেতরের দরজার দু’টি তালা ভেঙে চোরেরা আইপিএস, মাইকসেট ও ব্যাটারি নিয়ে যায়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সিংগাইর থানার ধল্লা পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিংগাইরে মসজিদে চুরি
মানিকগঞ্জের সিংগাইরে দু’টি তালা ভেঙে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। মসজিদের ইমাম হাফেজ...



