নওগাঁর ধামইরহাটে পুকুর খননের সময় প্রায় ৩৫ কোটি টাকার ৪৫ কেজি ৭০০ গ্রাম কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, উপজেলার উমার ইউনিয়নের কুলফৎপুর এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে জানানো হয়। পরে খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। মূর্তিটির ওজন ৪৫ কেজি ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে জানান ওসি। আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।



