গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার মহানগরের পূবাইল থানাধীন মাজুখান (পশ্চিমপাড়া) নিমতলী ব্রিজের ময়লার ডিপোর পাশে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানায় এসআই মো: রাশদেুল ইসলাম জানান, শনিবার সকালে মাজুখান নিমতলী ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



