নরসিংদীর মনোহরদীতে একটি কলা ক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী গ্রামের আড়াল-রথতলা সড়কের পাশের একটি কলা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পঞ্চমণি দাস একই ইউনিয়নের কোচেরচর গ্রামের মৃত নিরত মনি দাসের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পঞ্চমণি দাস অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে শুক্রবার সকাল ১০টার দিকে সড়কের পাশে একটি কলা ক্ষেতে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পান স্থানীয়রা।
মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মনোহরদীতে ক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার
নরসিংদীর মনোহরদীতে একটি কলা ক্ষেত থেকে পঞ্চমণি দাস (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিত্তিবাসদী...



