নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে জান্নাতুল ফেরদৌস সালমা নামের এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাফানো হয়েছে।

সালমা উপজেলার সিরাজপুর ইউনিয়নের দাঁড়িস মিয়াজী বাড়ির মো: রেজওয়ান ওরফে আলাউদ্দিনের মেয়ে এবং স্থানীয় জামেয়া ইসলামিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সালমার বসত ঘরে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ দিকে কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো: মজিবুর রহমান বলেন, নিহত মাদরাসাছাত্রী দীর্ঘদিন ধরে বুক ব্যথায় ভুগছিলেন। এতে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে।