গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়ায় নিজের পৈতৃক সম্পত্তির ওপর বাড়ি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ। এ ব্যাপারে ওই বিচারকের ভাই মোকসেদ আলী শেখ গোপালগঞ্জ প্রেস ক্লাবে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে বলা হয়, আমার ভাই ফরিদপুর জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ নিজের নামে রেকর্ডীয় পৈতৃক সম্পত্তিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী রফিকুল ইসলাম ঠাণ্ডা মুন্সি, তার ছেলে মামুন মুন্সি ও সুমন মুন্সি ওরফে সাদ্দাম পূর্বশত্রুতার জের ধরে আকবর আলী শেখের ভাবমর্যাদা ক্ষুণœ করার জন্য ওই জায়গাটি তাদের দাবি করে মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। কয়েক বছর আগে রফিকুল জালিয়াতির ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদের জমি দখল করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করেণ। তখন বাধা দিতে গেলে আমরা হামলা ও মামলার শিকার হই। অভিযোগে আরো উল্লেখ করা হয়, নানা অপকর্মে জড়িত থাকার কারণে রফিকুল ইসলামের ছেলেরা একাধিকবার জেলও খেটেছে। তাদের অত্যাচারে এলাকাবাসীও অতিষ্ঠ।
প্রতিবেশী শাহাদাত হোসেন খলিফা নামে এক বৃদ্ধ জানান, ছোটবেলা থেকে দেখে আসছি এটি জজ সাহেবের পৈতৃক সম্পত্তি। কাজেই পৈতৃক সূত্রে এখন জজ সাহেবই জমিটির মালিক। তিনি তার জমিতেই তো ভবন নির্মাণ করতেই পারেন। কোটালীপাড়া পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন সরদার বলেন, বিচারক আকবর আলী শেখ তার পৈতৃক সম্পত্তির ওপরই বাড়ি করছেন তিনি।
এ বিষয়ে কথা বলতে রফিকুল ইসলাম ঠাণ্ডা মুন্সির বাড়িতে গেলে তার পুত্রবধূকে পাওয়া যায়। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
কোটালীপাড়ায় পৈতৃক সম্পত্তিতে বাড়ি করতে বাধার মুখে জেলা জজ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার পশ্চিমপাড়ায় নিজের পৈতৃক সম্পত্তির ওপর বাড়ি করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ। এ ব্যাপারে ওই...



