জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক বাবাকে কৃষি কাজে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অন্তর (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রামের বাড়িতে অন্তরের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

অন্তর দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের ডিগ্রীর চর হেফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার আগে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরে ভারত সীমান্তবর্তী পাররামপুর ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামের কৃষক মো: আ: সালামের বাড়ির কাছে জমিতে সরিষা তুলছিলেন। জড়ো করা সরিষা বাড়িতে বোঝা বেঁধে আনা হচ্ছিল। এ সময় বাবাকে সহযোগিতা করার জন্য ছেলে অন্তর ক্ষেতে গিয়ে সরিষার বোঝা মাথায় নিয়ে বাড়ির দিকে আসার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।