লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের হোটাটিয়া গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিল্লাল পাটোয়ারী জানান, ৩০-৩৫টি মোটর সাইকেলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একদল কর্মী শুক্রবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং তার মোটরসাইকেল, দু’টি ফ্রিজ, বেসিন, আলমিরা ও শোকেইস ভাঙচুর করে। হামলার সময় তারা ঘরে রক্ষিত টাকা, স্বর্ণালঙ্কারও লুটপাট করে নিয়ে যায়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া জানান, রাজনীতি হবে রাজপথে। সন্ত্রাসী কায়দায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা রাজনীতি নয়- এটা কাপুরুষতা।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা বলেন, আমি লজ্জিত এমন ঘটনায়। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা উচিত।
রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, এ ধরনের ঘটনার বিষয় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
রামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর লুটপাট
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার...



