কুমিল্লার দেবিদ্বারে অপহরণ ঘটনাকে ধামাচাপা দিতে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘নারীঘটিত’ অভিযোগ তুলে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সংবাদ সম্মেলনে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সত্য ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, গত ৫ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর এলাকায় অটোরিকশা থেকে নামার পর অজ্ঞাত এক যুবক (৩৫) তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দক্ষিণ দিকে দৌড় দেয়। এ সময় তিনি মোবাইল উদ্ধারে সাথে সাথে দৌড়ে যাওয়ার পর অন্ধকারে আরো দুইজন অজ্ঞাত ব্যক্তি তার দুই হাতে ধরে ফেলে এবং চোখ বেঁধে ধারালো ছুরি বের করে তাকে হত্যার হুমকি দেয়। এ সময় ২৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই শিক্ষক অভিযোগ করেন সন্ত্রাসীরা তার পরিচয় নিশ্চিত হওয়ার পর উপজেলা সদরে বসবাসরত তার স্কুলের আরেক শিক্ষক জহির মাস্টারকে মোবাইলে ঘটনাস্থলে ডেকে এনে ১০ লাখ টাকা আনতে বলে। জহির মাস্টার ঘটনাস্থল ত্যাগ করে পুনরায় টাকা নিয়ে না আসায় গভীর রাতে তারা তাকে ছেড়ে দিতে রাজি হয় এবং অনেক চেষ্টা করেও জহির মাস্টারকে বাসার বাইরে আনা সম্ভব হয়নি। থানায় অভিযোগ করলে তাকে হত্যা করবে এমন হুমকি দিয়ে সিএনজি স্ট্যান্ডের কাছে এনে চোখ খুলে দিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। ওই প্রধান শিক্ষক আরো জানান, আমাকে ‘মুচলেকা’ দিয়ে ছাড়িয়ে আনা এবং কথিত নারীর সাথে ‘আপত্তিকর অবস্থায়’ আটক হওয়া সবই ছিল মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। আমাকে স্কুল থেকে বিতাড়িত করতে পরিকল্পতভাবে এ অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকতল হোসেন মাস্টার বলেন, এ ঘটনার নেপথ্যে যে নারীঘটিত বিষয় বলা হচ্ছে তা আদৌ সঠিক নয়। এ ঘটনার পেছনে একটি চক্রান্ত কাজ করছে বলে আমাদের বিশ্বাস। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও অপপ্রচারের নিন্দা জানিয়ে আরো বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, ফারুক হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, প্রধান শিক্ষক আবদুর রহিম ভূঁইয়া প্রমুখ। শিক্ষক নেতারা এহেন মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
দেবিদ্বারে মিথ্যা অভিযোগে প্রধান শিক্ষককে হয়রানি!
কুমিল্লার দেবিদ্বারে অপহরণ ঘটনাকে ধামাচাপা দিতে একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘নারীঘটিত’ অভিযোগ তুলে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলার বাঙ্গুরী উচ্চ বিদ্যালয়ের...



