শেরপুরের নালিতাবাড়ীতে মুক্তার হোসেন নামে শ্রমিক দলের এক নেতাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

মুক্তার হোসেন নালিতাবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারন সম্পাদক। তিনি উপজেলার নালিতাবাড়ী বাজার হেলিবোর্ড এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে নিজ বাড়ি থেকে মুক্তার হোসেনকে আটক করা হয়। গত ৩ ফেব্রুয়ারি দায়ের করা বিস্ফোরক মামলায় আসামি করে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠোনো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।