ঢাকার দোহারে মোটরসাইকেল দুর্ঘটনায় মো: ইয়াসিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দোহার উপজেলার পশ্চিমচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন উপজেলার পশ্চিমচর এলাকার আমির হোসেনের ছেলে।

জানা গেছে, ইয়াছিন জয়পাড়া থেকে মোটরসাইকেল চালিয়ে নারিশা পশ্চিমচর যাচ্ছিলেন। পথে গাজী বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয় তার। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রিক্সার সাথে ধাক্কা লাগে ইয়াসিনের। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়াও অচেতন অবস্থায় রিক্সাচালককে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসাধীন আছেন, তার পরিচয় জানা যায়নি।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: নিয়াজ মাহমুদ জানান, মাথায় আঘাতজনীত কারণে ইয়াছিন নিহত হয়েছেন।