গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় গণসংযোগ করেছেন বর্তমান পৌর মেয়র ও আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ। আসন্ন পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী হতে চাচ্ছেন। উপজেলার পশ্চিমপাড়, কয়েখা, ফেরধরা, ঘাগর বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করে যাচ্ছেন।
মেয়র প্রার্থী কামাল হোসেন শেখ বলেন, গত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিয়েছিলেন, আমি জনগণের কল্যাণে কাজ করে তার যথাযথ সম্মান রাখার চেষ্টা করেছি। তবে গত পাঁচ বছরের মধ্যে দুই বছর করোনা মহামারীর কারণে খুব বেশি কাজ করতে পারিনি। তাই নেত্রী যদি দ্বিতীয়বার আমাকে সুযোগ দেন তাহলে আবারো জনগণের কল্যাণে কাজ করে কোটালীপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব।
কোটালিপাড়ায় মেয়র কামাল শেখের গণসংযোগ
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় গণসংযোগ করেছেন বর্তমান পৌর মেয়র ও আওয়ামী লীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ কামাল হোসেন শেখ। আসন্ন পৌরসভা নির্বাচনেও তিনি...



