শেরপুরের নালিতাবাড়ীতে শেরপুর জেলার বরাদ্ধকৃত ১৬০ বস্তা (৮ টন) এমওপি (মিউরেট অব পটাশ) সার জব্দ করেছে নালিতাবাড়ী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন। শুক্রবার দুপুরে এ সার জব্দ করা হয় বলে স্থানীয়রা জানান।

জানা যায়, নালিতাবাড়ী উত্তর বাজার এলাকার সুমন নামের এক ব্যক্তি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনআনির এক দোকান থেকে ১৬০ বস্তা এমওপি সার অধিক মুনাফার আশায় পার্শবর্তী ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলায় নিয়ে যাচ্ছিলেন। নালিাতাবাড়ী শহরের ধারা রোডে ট্রলিযোগে হালুয়াঘাট যাওয়ার সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রলিভর্তী সার দেখে ট্রলি থামিয়ে চালকের সাথে কথা বললে চালক সার হালুয়াঘাট নিয়ে যাচ্ছে বলে জানান। সার পরিবহনের বৈধ কাগজ ও নিয়ম অনুযায়ী এক জেলার বরাদ্ধকৃত সার অন্য জেলায় বা উপজেলা নেয়ার নিযম না থাকায় প্রাথমিকভাবে সার আটক করে কৃষি অফিসে জমা রাখা হয়েছে।

সারের মালিক সুমনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি পরে দেখা করবে বলে জানান।

নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সার পরিবহনের বৈধ কাগজ-পত্র না থাকায় সার আটক করা হয়েছে। পরে উপজেলা বীজ ও সার মনিটরিং কমিটি জব্দকৃত সারের বিষয়ে সিদ্ধান্ত নিবে।