ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসের দুর্নীতি আর অনিয়মে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নানা অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের বাসিন্দা শাহীন মিয়া দালাল ছাড়াই সংযোগ নেয়ার জন্য আবেদন করি হালুয়াঘাটের পাগলপাড়া গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের জোনাল অফিসে। অফিস কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করে দেয়। পুনরায় আবেদন করেন শাহীন মিয়া। আবারো আবেদন বাতিল করে দেয়া হয়। পর পর পাঁচবার আবেদন করে বাতিল হয়ে যাওয়ার কারণ জানতে শাহীন অফিসের এজিএম ইমরানের সাথে যোগাযোগ করলে এজিএম তাকে বলেন, ‘আপনার ছবি সুন্দর না হওয়ায় এবং একটু বাঁকা হয়ে যাওয়ায় আবেদনগুলো বাতিল হয়েছে’।
শাহীন জানান, অফিসের দালালরা দুই-তিন হাজার টাকা করে নিয়ে সংযোগ দেয়। দালালবিহীন বৈধভাবে সরকারি ফি জমা দিয়ে সংযোগ নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছি।
নলুয়া গ্রামের জসিম উদ্দিন নামে এক গ্রাহক অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিলের সময় চলে গেলে আমার বাড়িতে বিল নিয়ে যান পল্লী বিদ্যুৎতের লোকজন। এতে প্রতি মাসেই আমাকে জরিমানা গুনতে হয়।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসের এজিএম ইমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছবি সুন্দর না হওয়ায় এবং অন্যান্য ডকুমেন্ট স্পষ্ট না হওয়ায় তার আবেদনগুলো বাতিল হয়েছে। তবে তার সর্বশেষ আবেদনটি মঞ্জুর করা হয়েছে।
হালুয়াঘাটে পাঁচবার আবেদন করেও সংযোগ মেলেনি পল্লী বিদ্যুতের
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ হালুয়াঘাট জোনাল অফিসের দুর্নীতি আর অনিয়মে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নানা অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। উপজেলার জুগলী ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামের...



