জয়পুরহাটের পাঁচবিবিতে জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেলখুর গ্রামে।
অভিযোগ থেকে ও সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার বেলখুর গ্রামের মৃত দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে ইছাহাক আলী বেলখুর মৌজায় ২১১ খতিয়ানের ৪৬৬ দাগের ১১ শতক নিজ জমিতে চাষাবাদের জন্য গেলে একই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলামসহ অনেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় তারা নিজের জীবন বাঁচাতে দৌড়ে বাড়িতে ঢুকলে প্রতিপক্ষরা দরজা-জানালা ভেঙে বাড়িতে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। বাড়িঘর ভাঙচুর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। এতে ইছাহাক আলীর পরিবারের ছয়জন গুরুতর হন। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে জানতে সাইফুর ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া না গেলেও মহিলারা সাংবাদিকদের বলেন, জমিটি আমরাই দীর্ঘ দিন থেকে ভোগদখল করে আসছি; বরং তারাই রেকর্ডের বলে জোরপূর্বক দখল করতে আসে।
তবে ইছাহাক আলী বলেন, তারা পেশিশক্তি ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
পাঁচবিবিতে জমির বিরোধে দু’পক্ষের মারধর : আহত ৬
জয়পুরহাটের পাঁচবিবিতে জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায়...



