বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ড্রামট্রাকের চাপায় পিষ্ট হয়ে মায়া খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিশুটি ওই এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর মা ফেন্সি খাতুন জানান, মায়া রাস্তার পাশে খেলছিল। এ সময় তার নানি দোকানে জিনিস কেনার জন্য যান। তাকে দেখে মায়া দোকানের দিকে যেতে রওনা হলে দ্রুতগামী মাটিবোঝাই ড্রামট্রাকটি বাচ্চাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সেখানেই মারা যায় মায়া।
শেরপুর থানার এসআই মিথুন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



