নওগাঁয় ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসে ১৩ হাজার ৩০৬ জনকে পরীক্ষা করে ৭৭২ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নওগাঁর স্থায়ী বাসিন্দা রয়েছেন ৩৮২ জন। অন্যরা বিভিন্ন জেলার বাসিন্দা। সম্প্রতি বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানান নওগাঁর ডেপুটি সিভিল ডা: সার্জন মুনীর আলী আকন্দ। নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাটাবের সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান (বাবলু)। জেলা নাটাবের সদস্য আব্দুই হাইয়ের সঞ্চালনায় ‘যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয়’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন- নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ, নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কাকলী আক্তার, জেলা নাটাবের কোষাধাক্ষ্য জোবায়ের আলম (সিন্ধু) প্রমুখ।