নরসিংদীর মনোহরদীতে মামুন (২৫) নামে এক যুবক প্রেমিকার বাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী মামুন উপজেলার একই ইউনিয়িনের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব বীরগাঁও গ্রামের আবু সিদ্দীকের ছেলে ট্রলিচালক মামুনের সাথে পার্শ্ববর্তী দক্ষিণ খালিয়াবাইদের এক তরুণীর প্রেমের সম্পর্ক চলছিল। এ সম্পর্কের টানাপড়েনের এক পর্যায়ে বৃহস্পতিবার মধ্যরাতে মামুন বিভিন্নজনের কাছে ফোনে মাফ চান। এর কারণ জানতে গিয়ে জানা যায় তিনি রাত ২টার দিকে দক্ষিণ খালিয়াবাইদে তার প্রেমিকার বাড়ি গিয়ে তাদের বাইরের ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা আরো জানান, মামুন ইদানীং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
নরসিংদীতে প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা
নরসিংদীর মনোহরদীতে মামুন (২৫) নামে এক যুবক প্রেমিকার বাড়িতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ...



