ঢাকায় সাইকেল প্রতিযোগতিায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় দিনাজপুর চিরিরবন্দর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেনে গেটে দাঁড়িয়ে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে মারুফ নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
চিরিরবন্দরের স্টেশন মাস্টার মো: শহিদুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মারুফ (২০) চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের আনিছুর রহমানের ছেলে ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র।
স্থানীয়রা জনান, মারুফ ও তার বন্ধুরা মিলে ঢাকায় সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে সেই প্রতিযোগিতায় দ্বিতীয় হয় মারুফ। গতকাল মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে মোবাইল নিয়ে সেলফি তুলার সময় সিগন্যাল বারে মাথা আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন স্বজনরা। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, আইনি প্রক্রিয়ার জন্য দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট জিআরপি পুলিশে খবর জানিয়েছেন তারা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে জিআরপি পুলিশ।
চিরিরবন্দরে চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
ঢাকায় সাইকেল প্রতিযোগতিায় অংশ নিয়ে বাড়ি ফেরার সময় দিনাজপুর চিরিরবন্দর রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেনে গেটে দাঁড়িয়ে সেলফি তোলার সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে...



