আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় মালয়েশিয়ায় (আইআইইউএম) ইসলামিক রিভিল্ড নলেজ অ্যান্ড হিউম্যান সাইন্সেস ফ্যাকাল্টিতে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন লোহাগাড়ার কৃতী সন্তান ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহী। তিনি চুনতী ইউনিয়নের নারিশ্চা গ্রামের মরহুম আল্লামা ফৌজুল কবির (রহ.) ও মুছাম্মৎ হাফছা বেগমের ৪র্থ সন্তান।
মুসলিম বিশে^র সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা ওআইসির স্কলারশিপ নিয়ে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) থেকে ২০১২ সালে কৃতিত্বের সাথে অনার্স সম্পন্ন করে মালয়েশিয়ান সরকারের শিক্ষাবৃত্তি অর্জন করেন। এরপর ২০১৫ সালে তিনি একই বিশ^বিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০২১ সালে তিনি একই বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। উচ্চতর শিক্ষা অর্জনের পূর্বে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে দাখিল এবং আলিম শিক্ষা লাভ করেন। আইআইইউএমে যোগদান করায় মহিউদ্দিন মাহীর বড় ভাই লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার ভাইয়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।