পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার এন এন স্কুল মাঠে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় জেলা-ভিত্তিক আঞ্চলিক এই ইজতেমা।
ইজতেমা ময়দানে জেলার মুসল্লিরা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা শরিক হয়েছেন। এ ছাড়া সৌদি আরব, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া, মালয়েশিয়া, মরক্কোসহ বেশ কয়েকটি দেশের মুরব্বিরা শরিক হয়েছেন বলে জানা গেছে। শনিবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা।
আয়োজকরা জানান, উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছেন তারা। ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা তাবলিগের মুরব্বিরা গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান করবেন।
জেলা ইজতেমার প্রধান সমন্বয়কারী প্রফেসর মুক্তার আলী জানান, জেলা ও জেলার বাইরে থেকে মুসল্লিরা ইজতেমায় এসেছেন। এন এন স্কুল মাঠে ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন তাঁবু তৈরি করা হয়েছে। সুপেয় পানির জন্য ২৫টি টিউবওয়েল, ৬টি অজুখানা ও ২৫০টি অস্থায়ী টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, জেলা ইজতেমা হিসেবে দেবীগঞ্জে এবারই প্রথম। তাই পৌরসভার পক্ষ থেকে ইজতেমা সফল করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, ইজতেমা ঘিরে সব স্তরে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেবীগঞ্জে তিন দিনের জেলা ইজতেমা শুরু
পঞ্চগড়ের দেবীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার এন এন স্কুল মাঠে বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় জেলা-ভিত্তিক আঞ্চলিক এই ইজতেমা।ইজতেমা ময়দানে...



