পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় জেলা ইজতেমায় লক্ষাধিক মুসল্লি নিয়ে শুক্রবার জুমার নামাজ পড়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে এই ইজতেমা।
ইজতেমা মাঠে জুমার নামাজ পড়ার জন্য দেবীগঞ্জ এনএন স্কুল মাঠে বিভিন্ন উপজেলার মুসল্লিসহ নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও জেলার মুসল্লিরা উপস্থিত হন। জুমার নামাজ শেষে কুরআন হাদিসের ওপর আলোচনা করেন তাবলীগ জামাতের মুরব্বিরা।
দেবীগঞ্জে এই প্রথম ইজতেমা হওয়ায় মুসল্লিরা আবেগ প্রবণ হয়ে সকাল ১০টা থেকেই ইজতেমা মাঠে জুমার নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে থাকেন।
৪ মার্চ (শনিবার) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে পঞ্চগড় জেলা ইজতেমা।



