সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে সুনামগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান ক্ষতিগ্রস্তদের হাতে এ সহায়তা তুলে দেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট নূরুল আলম, জামালগঞ্জ উপজেলা আমির হাবিবুর রহমান, জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল হক ওলী, জামালগঞ্জ উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি আব্দুল মুহিত, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, ফেনারবাক ইউনিয়ন সভাপতি মোসায়েল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
গত সোমবার বেলা ১টার দিকে হঠামারা গ্রামের বাসিন্দা সামছুল মিয়ার ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৪০টি ঘর মালামালসহ পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে জামায়াতের সহায়তা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে সুনামগঞ্জ জেলা জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জ...



