ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম লাবিবা আক্তার রিমু। সে রাজাগাঁও ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি দাদির সাথে বাড়ির পাশে হাঁটতে বের হয়। এ সময় শিশুটি দাদির অজান্তে বাড়ির দিকে ফিরে টিউবওয়েলে চলে যায়। সেখানে পানিভর্তি একটা বালতিতে পড়ে যায় সে। তার পরিবারের লোকজন তাকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।