পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৬ জন মুসল্লি আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) বেলা ২টায় দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কের লক্ষীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জে অনুষ্ঠিত জেলা ইজতেমার আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের নিয়ে একটি বাস পঞ্চগড়ে উদ্দেশে রওনা দেয়। উপজেলার লক্ষীরহাট এলাকায় পৌঁছলে একটি ট্রাককে পাশ দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা ৪৭ জন মুসল্লির মধ্যে ২৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে পাঠানো হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-জামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।