পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা ইজতেমা। শনিবার (৪ মার্চ) আখেরি মোনাজাত হয়। এর আগে ২ মার্চ শুরু হয়েছিল জেলা ইজতেমাটি।

স্থানীয় সূত্রে জানা যায়, শেষ দিনে ইজতেমা মাঠে দোয়া করার জন্য ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকার মুসল্লিদেরকে বাস, ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলে আসতে দেখা গেছে। তিন দিনের ইজতেমা মাঠ ভরে যায় হাজার হাজার মুসল্লিতে। দোয়ার জন্য মাঠের দু’পাশে বাড়ানো হয়েছে সামিয়ানা। এরপরো মাঠের বাইরে অনেককে অংশ নিতে হয়েছে।

মুনাজাতে অংশ নিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীসহ উপজেলার হাজারো মুসল্লি।